Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অসমাপ্ত সম্পর্ক || Asim Das

অসমাপ্ত সম্পর্ক || Asim Das

একটা অসমাপ্ত সম্পর্কের সেতু-ই বানিয়ে যাচ্ছি , পাঞ্চালি
পৌরাণিক পঞ্চপান্ডবের মতো চিরকালীন ।
যদিও তুমি দ্রুপদ কন্যা নও
আমিও পান্ডব বংশীয় নই ।
তবুও যেন মনে হয় হাজারো বছর কাটিয়েও
এক নির্দিষ্ট সংজ্ঞার নিসপিস খরা কাটছে না ।

অনিশ্চিত বনপর্বের পথে চলতে চলতে
আজন্ম গৃহপালিত ভয় কেটে যায় ।
নির্ধারিত অজ্ঞাতবাসের পৃথক নির্জনতায়
তুমি মাঝে মাঝে বন্য নাব্যতার নদী হয়ে ওঠো ,
আমিও স্বাধীন সাঁতরে চলি পদ্মগন্ধা স্রোতে ।

কীভাবে এপিক দৃশ্যের সাথে অবিকল
মিলেমিশে এক হয়ে গেছি পাঞ্চালি !
ভাবো ভাবো , ভাবলেই ত্রিভূবন তোমার নাগালে ।

ভেসে থাক সেতু শ্রম আনন্দ ইথারে ,
শেষের গন্তব্য শেষ হলে
প্রতিদিন শুরুর কল্পরোমে
অতল কূপের বিস্ময় হারাবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *