বেরিয়েছি সেই সকাল বেলা
এখন হয়েছে অনেক বেলা
সকাল বেলা–
খেয়েছিলাম এক গ্লাস গোলা ছোলা
এখন খিদে পেটে তাই খাব একটি পাকা কলা
খেয়ে কলা–
কাটাবো আরও হাফ বেলা
ছোলায় কলায় কাটবে আজকের দুপুর বেলা।
সাথে আছে এক ঝোলা পাকা পেয়ারা
ওগুলো খেয়েও ভালো করব চেহারা
ঝোলার মাঝে কলার কথা
ছোলায় কলায় ভুলবো ব্যথা
বউয়ের হাতের যা কিছু খাই
সবই যেন অমৃত তা।
