তুমি তমাল নেশা , আমি ঈষাণ ডানায়
আমি মাতাল হলে শরীরে মেঘ ঘনায় ।
তুমি বৃষ্টি ভেজা ‘সারি ‘ , ঝুলন থরোথরো
ঝিরি আমায় ছুঁয়ে দিলে ‘শুকে’র ঝরোঝরো ।
টগবগিয়ে ছোটো শিরাতে শেষ ঘোড়া
খিদে বরফ ধিকি , রোমে আগুন মোড়া ।
কী বিষ ঢালো কূপে ? হিমে হজম হয় !
অবাক জেগে উঠি , মরণে নেই ক্ষয় !
পুরোনো সুখ শ্বাসে তুমি ষোড়শী সন্ধান
গাভীন করো বাসি , হই অমৃত সন্তান ।
