বিশুদ্ধ মাতাল হবার অব্যর্থ ছুতো খুঁজতে খুঁজতেই
সময়ের কলসী নিজেই ফুটো হয়ে শূন্যে ঠনঠন ।
তবুও আমার অপেক্ষার পা ,
শেকড়ে পাতা ডুবিয়ে পাতাল ছুঁলো ।
প্রকৃতির ঋতুরক্ত ফুঁড়ে কতো রঙ্গের কদমের কুঁড়ি
ঝুরি ঝুরি ফলের ছাতার ছায়া পেলো ।
আমার আঁধার শয্যায় শুয়ে এক আশ্চর্য অলস কাক
অনন্ত আনন্দ তীর্থের দিকে শুধু চেয়েই রইলো ।
অথচ গোপন সত্যের ঠিক উল্টো মুখেই
দাঁড়িয়ে ছিলো অভিলাষী আবীরের
দোল দোল জ্যোৎস্নার প্রকৃত পালক ।
