সেদিনের সেই রুপোলি জোছনায়
নিঃস্তব্দ রাতে সবাই ঘুমিয়ে,
তুমি চলে গেলে,চিরকালের মত
অভিমান ভরে আমাকে ছেড়ে
সম্পুর্ন একা নিঃসঙ্গ করে।
মোরে শূন্য করে তব সাথে গেলে নিয়ে
মোর রক্তিম ভালোবাসা ।
রেখে গেলে সেই প্রেমময় স্মৃতি হয়ে থাকা
সোনালী দিনের কথা।
ভুলে থাকি আজও সেই ধূলি ধূসর স্মৃতি,
কেহ নাই জানাব কাহারে ,
বয়ে নিয়ে চলা অস্থির এই আকুলতা,
মন পীড়ন দেয় সদা বারে বারে….
তুমি আছো যেথা সুখে থেকো সেথা
বসে আমি একা অনন্ত কাল ধরে।
তোমা বিনে মোর নাই কোন সত্তা,
তোমারই স্মৃতিটুকু বয়ে নিয়ে রব চিরকাল।
এখনো যে রঙিন এই পৃথিবী
রঙিন সে রূপ অপরূপ শোভা
সব আছে ঠিক,আছে সব কিছু শুধু তুমি নাই,
প্রকৃতির মাঝে বিলীন হয়ে মিলায়েছ তুমি
আমার এ ঘর শূন্য করে
মোরে সম্পূর্ণ একা করে।
