আমি এই পরিবারে খুব অপমানিত,
কথার আঘাতে নিত্য হৃদয় ক্ষত-বিক্ষত।
ওদের নাকের ডগায় সাজানো আমার বদনাম,
লাঞ্ছনাই কি তবে আমার জীবনের শেষ দাম?
বউ, বাচ্চা কিংবা তথাকথিত আত্মীয়-পরিজন,
টাকার লোভে শুধুই করে অন্তহীন জ্বালাতন।
কেউ তো আপন নয়, সবাই স্বার্থের ছায়াবাজি,
এই কষ্টের মাঝে তবু বেঁচে থাকতে হয় রাজি।
মরতে চেয়েও পারি না মরতে, বাঁধে অদৃশ্য টানে,
বুকের ভেতর জমে থাকা এই অবিনাশী গ্লানে।
অবহেলার বিষ পান করে কাটে বারোটা মাস,
সহ্য করে চলি একলা জীবনের শেষ নিশ্বাস।
