ভালোবেসে কেউ চলে গেলে মনে হয়-
ভালোসলে কি চলে যাওয়া যায়
আসলে ভালোবাসলে চলে যাওয়া যায়
নইলে মানুষ যেতো কী করে!
ভালোবাসলেও চলে যাওয়া যায়
কারণ মানুষ বদলানোর সাথে সাথে
তার ভালোবাসাও বদলে যায়
যাকে ভালোবাসে বদলে গেলে মনে হয়
তাকে ভালোই বাসেনি কোনো দিন
বদলে যাওয়া প্রাকৃতিক নিয়ম
জগতের সব কিছুই বদলে যায়
প্রেম ভালোবাসা বদলে যায়
বদলে যায় প্রেমিক প্রেমিকা
আমিও বদলে গেছি
তবু
এখনো
তোমাকেই ভালোবাসি
কী অদ্ভুত, তাইনা?
