Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অপ্রত্যক্ষ প্রহরযাপন || Subrata Mitra

অপ্রত্যক্ষ প্রহরযাপন || Subrata Mitra

বহুদিন পর একটা নির্জন জায়গা পেয়েছি
বড় শান্ত জায়গাটা

জনবহুল এই অঞ্চলটা আজ একেবারে শুনশান
হয়তো কেউ আসবে না আর
বা…… কেউ আসতেও চায় না এখানে;

তবে আমি কেন এসেছি?

কেউ পছন্দ করেনি এখানে আসাটা হয়তো
সবাই আশার আশা করেছিল
কেউ এখানে আসার আশা করেনি;

এখানে যে কোন পাওনা গন্ডার হিসেবে নিকেশ নেই
এখানে আছে শুধু বিনিময়—-
প্রথার ঊর্ধ্বে উঠে জমা রাখার রাশি রাশি সময়;

এই সময় সবাইকে ধরা দেয় না
এই সময় সবার জন্য নয়
এই জায়গাটাও সকলের জন্য অপেক্ষা করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *