সোনালী আলোতে সোনা বরণ ধানে
অপূর্ব সে দৃশ্য লাগে,
চাষি মনে আশা পায় যেন ভরসা
আনন্দের সুর জাগে।
গোলা ভরা ধানে হয় প্রতি নবান্নে
উৎসব পালন চাষি ঘরে ,
ফুলে, পাখি ব্যোমে প্রকৃতির এ দানে
জেলে খালে মাছ ধরে।
গ্রামে গাছগাছালি পূর্ণ ফলফলারি
অপরূপা গ্রাম্য ছবি,
পাখির কলতানে ঘুম ভেঙে প্রভাতে
দেখি পূবে রাঙা রবি।
নিশি আধাঁরেতে জোনাকি আলোতে
আনন্দ ঝর্ণা ধারা
মুক্ত আকাশেতে খুশি চাঁদ হাসিতে
তারা ঝিকি মিকি করা।
বর্ষণ মৌসুমে ভরা নদীর বানে
ভাসে ঘরবাড়ি কত,
বাড়ায় যে প্রকৃতি মানুষের দুর্গতি
মরে প্রাণ পশু যত।
