Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অনুভবের ছায়া হয়ে থেকো || Roma Gupta

অনুভবের ছায়া হয়ে থেকো || Roma Gupta

যেদিন আমি হারিয়ে যাবো
রাত প্রহরে,
নিখোঁজ আমায় খুঁজবে না কেউ
জানি রাতের আবছা আলোয়।
রাত নিশীথে একলা আমি
রিক্ত পথিক এই শহরে।
মন খারাপ আর একলা রাতের
খাপছাড়া সুখ নিয়ে
দূরে তারার সাথে যাবো দূরে
আরও অনেক।
অনুভবের ছায়া হয়ে থেকো পাশে,
এইটুকু সাধ-
আর কিছু নয়।
বিষণ্ণতার খানিক আঁধার এসে,
ভীষণ আপন হবে সেদিন।
স্মৃতি নিয়েই চলবো নাহয়
ছায়াপথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *