Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » স্বপ্নে সবুজায়ন || Swapna Dutta Chowdhury

স্বপ্নে সবুজায়ন || Swapna Dutta Chowdhury

ছলনার বুনো জালে বেঁধোনা আমায়
সুখের সন্ধানে ইচ্ছে পাখি উড়ে বেড়ায়,
হৃদয়ের আবাসনে চাইনা ঝরা পাতার শব্দ
নিঃস্বপ্ন রাত জাগে কুয়াশা ঢাকা নগর সভ্যতায়।

স্তম্ভিত লগ্ন শুন্যতার আহুত্রাসে
খোঁজে মেহেদী পাতার সবুজ তারুণ্য,
সবুজ স্বপ্নগুলো ভেঙে খানখান
প্রহাস ঝঙ্কার অবিরহ ।

তোমার জন্য বসে আছি প্রতীক্ষার আঙিনায়
বসে আছি অসমাপ্ত পাণ্ডুলিপি হাতে নিয়ে।

জানি ছেঁড়া শিকড়ের ব্যাথা বুঝবে একদিন
মনের দক্ষিণ বারান্দায় যেদিন সূর্য্যমুখি ফুটবে,
সূর্যের চুম্বনে জ্বলে উঠবে মায়াবী আলো
অসহ্য সুখে এঁকে নেব জীবনের নব মানচিত্র।

প্রেমের মূর্ছনায় বেজে উঠবে রাগ ভৈরবী
যৌবনের উদ্যানে দেখা দেবে অপরূপ ইন্দ্রধনু,
চেতনায় মন্ডিত হৃদয়ে শুনব অসমতার বিলাপ!
আগের মতন আমরা হাঁটবো পাশাপাশি।

নির্ঘুম আঁচলে আঁকা প্রতিচ্ছবি
বেদনার ঘরে তালা দিয়ে হারিয়ে যাবে,
শান্তির পথ চুঁয়ে ঝরবে আনন্দ ধারা
খর স্রোতা নদী হয়ে দুজনে বয়ে যাবো
সাগরের মোহনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *