Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সৃষ্টির আঁতুড়ঘর ও আমি || Rana Chatterjee

সৃষ্টির আঁতুড়ঘর ও আমি || Rana Chatterjee

খুব ছোট থেকেই আমার
অঙ্ক কষার খাতার মলাটে,
কবিতা লেখার হাতে ঘড়ি!
তারপর সিঁড়ি ভাঙা অঙ্ক পেরিয়ে,
সময় দূরত্ব,লাভ ক্ষতির উত্থান পতনে
কখন যে ক্যালেন্ডারের পেছনে,
ফর্দ লেখার খাতায়,চাঁদার বিলে পর্যন্ত,
আমার কলম যুগিয়ে যাওয়া
শব্দ ভাবনার স্রোত বইয়ে দিলো!

আজও একইভাবে পথ চলেছি ,
থমকে দাঁড়িয়ে ভরে চলেছি জামার পকেট,
মানি ব্যাগে রাখা টুকরো চিরকুট।
কান পেতে শুনতে পাচ্ছি মনের মধ্যে,
একাধিক প্লট,ছন্দের জল তরঙ্গ।
একাকী নাবিক আমি গেঁথে চলেছি
কবিতা,গল্প,প্রবন্ধ ও মুক্ত গদ্যের আল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *