চাইছি পেতে সাত সতেরো রোগ
তোমার জিনে চরছে আমার চোখ
বাড়তি নিশাস তোমারই শ্বাস হোক ।
যায় ঘোরানো জন্মদাগের গ্রহ ?
কিন্তু আসল আকুল আগ্রহ
মনের ভিতর মন মাখানোর ঝোঁক ।
আমার কাঁধে চকোর চাঁদের চিল
তোমার পায়ে হিম মড়মড় মিল
মন্থনে নীল হতেই পারি সেতু ।
বাড়লে বয়স বাতাস বুড়ো হয় ?
ফুল যুবতী কীটের জন্য ভয় !
ফুটবো কাঁটায় সুগন্ধি ধূমকেতু ।
