Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সংসার কথা || Subrata Mitra

সংসার কথা || Subrata Mitra

ওদের মন-মানসিকতা এখন আর আমাকে কষ্ট দেয় না
ওদের এমন ব্যবহার আমার শরীরে, মনে সয়ে গেছে
আমাকে যখন ওরা মানসিক রোগী বলে
আমি তখন নীরব থাকি
আমাকে যখন ওরা কৃপণ বলে
আমি ওদের দিকে তাকিয়ে থাকি
ওদের জন্যই আমি হিসেব করে চলি
আর ওরাই আমাকে কৃপণ বলছে….!
আমাকে যখন ওরা পাগল বলে
আমি তখন মাথা নিচু করে থাকি
মাথা নিচু করে ভাবি–
আমি কাদের জন্য পাগল হলাম?

আমাকে যখন ওরা জোরালো ধমক দেয়
ধমক খেয়ে আমি তখন এক্কেবারে ক্ষীণ হতে ক্ষীণতর হই
এগুলোই আমার কপালে ছিল হয়তো
আজ ওরা আমাকে যখন তখন অপরাধী বানায়
বিন্দু বিন্দু ত্রুটির কারণেও পাপের ভাগীদার সাজায়
মনের দোরগোড়ায় স্মৃতির হাট বসে মাঝে মাঝে
জীবনের হাটে বহুকাল আগে সব বেচাকেনা হয়ে গেছে
এখন নিজেকে বেচতে চেয়েও বেচতে পারি না যে..
ওরা তো ওদেরই মত আছে, থাক তবে তেমনই
আমি না হয় মানসিক রোগী হলাম
আমি না হয় সব দোষের ভাগীদার হলাম
তবু মনে মনে ভালোবাসা নিয়ে বুকে বলবো শুধু
বলবো শুধু, তোমাদের সাথে কত সুন্দর ভাবে এই জীবন টা কাটালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *