Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শিশির সন্ধ্যায় শিউলি সংলাপ || Asim Das

শিশির সন্ধ্যায় শিউলি সংলাপ || Asim Das

বাসি বিকেলের থোড় বড়ি বিষে বন্ধ্যা আমি
তোমার শিশির সন্ধ্যার অবসরে ফুটতে পারলাম কই !
এবার পুরোনো শরীরেই নতুন শিউলি সংলাপে এসো
প্রস্তুতির পাখনা গড়িয়ে প্রতুল পরশে ভাসাবোই ।

সময়ের হেরফেরে উপচে পড়া তোমার আকুতি
লুফতে পারিনি পেতে অফুরন্ত তালু ,
আমার আহূতি আগুন বৃথা তোমার বরফে
কেননা তখন ফাগুন হীন তুমি আলুথালু ।

জীবন তো চলন্ত এক আশা -স্রোত সেতু
ব্যর্থতার বীজে চরা সম্ভাবনার শাখার প্রশাখা ,
আজকে যা পাইনি , কাল পাবো তা’র
প্রতীক্ষার জন্মশালে চিকমিক চকোরের চাকা ।

একদিন পাবো ঠিক সময়ের সম
ততদিন যাপনের মাত্রারা হোক কিছু বেশি ও বা কম ,
চলনের লয় ঢিমে কখনও বা দ্রুত
দাঁড়ে দ্রুমে দেড়ে দেড়ে কূল…
বাকি পথে থাকি না আকুল !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *