শবগাছ, হাত-মেলা মানুষ
তার সামনে দিয়ে জলধারা
চলে গেছে শেষ প্রান্তে, বহুদূর ভোরের ভিতরে
স্বল্প আলোকিতমুখ গুহাটির গলা অব্দি জল…
ওই পারে দিন
এপারে সমাপ্তি কবি, যার মুখ সূর্যাস্তরঙিন!
শবগাছ, হাত-মেলা মানুষ
তার সামনে দিয়ে জলধারা
চলে গেছে শেষ প্রান্তে, বহুদূর ভোরের ভিতরে
স্বল্প আলোকিতমুখ গুহাটির গলা অব্দি জল…
ওই পারে দিন
এপারে সমাপ্তি কবি, যার মুখ সূর্যাস্তরঙিন!
হে অশ্ব, তোমার মুণ্ডটেবিলে স্থাপিত। রাত্রিবেলাহাঁ করা মুখ থেকেধোঁয়া ঝরে…
হৃদপিণ্ড–এক ঢিবি মাটিতার উপরে আছে খেলবারহাড়। পাশা। হাড়। হৃদপিণ্ড, মাটি…
হিংসার উপরে কালো ঘাসনীচে হাড়, মাটি জমা খুলি কারোর জানার…