লোকটার সঙ্গে দেখা হয় পাহাড়ের একটি চূড়ায়
একা একা বসে থাকে দূরে বরফের দিকে চেয়ে –
সন্ধ্যার অন্ধকারে মাথার ‘পর তারা ফোটে চাঁদ ওঠে…
লোকটা ছিল ব্যর্থকাম মানুষেরই একজন –
সে খুঁজেছিল জীবনের হিসাব;
বুকের থেকে খুলে ফেলা,খোসা ছাড়ানো
এক অনুভূতিমালা
ছিল ব্যর্থকাম প্রেমের আকর …
শুধু জীবনের মানে খুঁজে পেতে, একা
সে মাঝে মাঝে আসে শৃঙ্গের খুব কাছে
যেখানে সে পায় পরম আল্হাদ-
বুঝে যায় জীবনের সব অপচয় অবসাদ…
জীবন তাকে ছুটি দিয়েছে –
এই শৃঙ্গের শিখরে দিয়েছে নির্বাসন
যেখানে তার অপেক্ষার হয় অবসান…
আমার দুচোখে তখন আনন্দের প্লাবন …
