রোজ সকলে একটু করে ছোট হয়ে যাচ্ছে, বয়সে
শৈশবে দেয়ালার মত জেগে জেগে হাসছে কাঁদছে
একা একা কথা ব’লে সারাক্ষণ তাদের কেটে যায় ।
শিশুর যা কিছু সুন্দর ও সৌখিন, নিরহংঙ্কার
লাবন্যর ভেলায় বসে মেঘের মত ভেসে যাচ্ছে
একদিন রাত্রির নক্ষত্র হয়ে ফুটবে আকাশে ।
রোজ শিশু হয়ে যায় সকলে বয়স হলে ,
সোনালী আকাশে উড়ে যেতে যেতে ভেসে যায়,
মজে আছি জীবনে-মগনে-মননে ,বয়সে
টিভি খুলে আর কিছু নয় কার্টুন খুঁজি
শিশুর মতই নির্ভার ভেসে চলে যায় –
সিয়াচিন ,চীন, জাপান, ব্রাজিল
কেউ কোথাও বাঁধা দেবার নেই
দিনে দিনে সব ছোট হয়ে যায়
মাঠ ঘাট পুকুর বাড়ি শৈশব
আকাশ অরণ্য ভূমি সব সব …
রোজ সকলে একটু করে ছোট হয়ে যাচ্ছে ,বয়সে
শৈশবে দেয়ালার মত জেগে জেগে হাসছে কাঁদছে…
তখন অন্তর্ভেদী এক আকাশ আলো কাছে ডাকে ।
