Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মেফিস্টোয় বদলে যাবার আগে || Asim Das

মেফিস্টোয় বদলে যাবার আগে || Asim Das

তারপর বিষাদের জ্বর থেকে সেরে উঠি আমি
ফিরে আসে জুঁই- জ্যোৎস্নার টানে সমস্ত স্বাদু আনচান ,
ডুবে যাওয়া সপ্তডিঙ্গা মধুকরের মাস্তুল চুম্বনে
সংশয় শূন্য অর্ফিয়াস সোনার পাথরে মানবীয় ত্রুটিহীন মানুষ বানান ।

যদিও রূপকথার শেষ দৃশ্যের সুখে অনন্ত কালাতিপাত
বড়ো ক্লান্ত করে । ভরপুর শোক শূন্যের দুঃখে কবিতা
আসে না । যুধিষ্ঠিরকে বলি — ফিরিয়ো না জুয়োর আমন্ত্রণ ।
উত্থান পতন মাঝে শূর্পণখা শুধুই যুদ্ধ শুরুর ভনিতা ।

অতঃপর পদ্মাসন ছেড়ে শীর্ষাসনে চড়ে জীবনের মুন্ডপাত করি ।
কবন্ধের কঙ্কালে ভরে ওঠে টন টন কোয়ান্টাম কাল ।
কাটা মুন্ড মিছিলে শ’য়ে শ’য়ে ফাউস্টের মেফিস্টোয়
বদলে যাবার আগে , ধড়মড় ফুটে দেখি –সজনে সকাল ।

থাক বেঁচে মধ্যবিত্ত জাগরণ জোর , ক্ষণস্থায়ী মৃত্যুর মুখোমুখি
চিরস্থায়ী জন্মের জিনে অসম্পূর্ণ বেঁচে বেঁচে পূর্ণের সরগম শুঁকি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *