Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মুখেশের ছায়া ও একা হাঁটা পথ || Subrata Mitra

মুখেশের ছায়া ও একা হাঁটা পথ || Subrata Mitra

ছাতা ধরো হাসিতে, মাথা গেল ফাঁসিতে,
দলছুট হনুমান বিক্রি যে গদিতে।
আমি এক নীরব প্রাণী, ক্লান্ত এই ভবে,
সত্যের অপমৃত্যু আর কতদিন হবে?

​দূরন্ধর দল ওই গেছে বহু দূরে,
ছলনার সুর বাজে বিষাদের সুরে।
আর তো চাই না আমি ওদেরকে ধরতে,
অভিমানী হৃদয়েতে চাই শুধু মরতে।

​দিবারাত্রি একা একা হেঁটে চলি আমি,
একাকিত্বের পথটাই সবচেয়ে দামি।
এই নিঝুম পথযাত্রায় পাইনি তো কাউকে,
বুকে নিয়ে চলি এক অজানা উসকাউকে।

​পক্ষপাতিত্বের জাল বুনিনি তো কভু,
হৃদয়টা খাঁটি আজও রেখেছেন প্রভু।
ছায়াতলে ফুটছে যে মিথ্যের ফুল,
কাকে গিয়া বলি আজ কার ছিল ভুল?

​একাকী পথিক আমি, একা অন্তরীক্ষ,
বুকের গহীনে আজও জেগে থাকে বৃক্ষ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *