Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মুক্ত বিহঙ্গ || Swapna Dutta Chowdhury

মুক্ত বিহঙ্গ || Swapna Dutta Chowdhury

নীল আকাশের বুক চিরে,
সাদা বলাকার দল, যায় ডানা মেলে উড়ে।
সবুজ মখমলের গালিচায় বসে নদী পাড়ে,
অস্ত রবির সপ্তরঙের আবেশে,
হই বিভোর ধীরে ধীরে।

আনমনে ভাবি, যদি হতাম পাখি!
থাকত যদি তোমার মত, আশ্চর্য দুটি ডানা,
তবে- ডানা মেলে ওই নীল আকাশের গভীরে,
উড়ে যেতাম দূরদুরান্তে
সাত সমুদ্র তেরো নদীর পাড়ে।
বন্ধন হীন মুক্তির স্বাদে ঘুরে বেড়াতাম,
সত্যের সন্ধানে বিশ্ব পরিক্রমণ করতাম।

বিহঙ্গ! তুমি বন্ধ কোরোনা পাখা,
মেলে দাও ডানা ওই মুক্ত আকাশে-
স্বাধীন হয়ে ঘুরে বেড়াও দেশ বিদেশে।
মুক্তির স্বাদ ভুলে মিথ্যা সুখের আশায়,
কখনো দিওনা পায়ে, সোনার শেকল বেড়ি।

পরাধীনতা তোমার জন্য নয়-
বন্দি খাঁচায় মানায় না তোমায়।
তুমি যে প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি,
তুমি মুক্ত তুমি বিহঙ্গ!
ডানা মেলা এক উড়ন্ত ভাসমান তরী।
কখনো পরোনা বাঁধা শেকলের ফাঁদে,
খাঁচা বন্দি জীবনে তোমার, মন কেবল কাঁদে-
গহন অরণ্যে সবুজের মেলায়, নীল আকাশ
তোমার যোগ্য স্থান, তুমি থাক সেথায় আনন্দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *