Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মল্লারে ময়ূরীর মন || Asim Das

মল্লারে ময়ূরীর মন || Asim Das

শুধু তোমার অনুপস্থিতি জমজমাট মেঘের উৎসবে
ধু ধু আমার মনেই কেন মরুভূমি আনে ,
সাজানো হাসির আড়ালে যাদু যোগাযোগই জানে ।
এতো এতো শংসার প্রজাপতি সংলাপে স্নান করে
তবুও অস্নাত আমি আপাদমস্তক ।
এ কোন অবধ্য বসন্ত কঙ্কাল শুয়ে আমার শরীরে !

তোমার জন্য আগলে রাখা পাশের হাতল বাষ্প
হুড়মুড় ভিড় এসে লুট করে নিলে ,
আমি বাড়ি ফিরে বিছানায়
বৃষ্টি বিরহ নিয়ে প্রেমের পদ্য লিখি ।
সৃজন আনন্দ ফুঁড়ে চিনচিনে ব্যাথার ম্যান্ডোলিন বাজে
আমারই ভরপুর নাড়ির নির্জন নিবিড় কোটরে ।

পরের উৎসবে , মল্লারে ময়ূরীর মন ঢেলে
ঢেকে দেবে আমার মমির ব্যর্থ পাওয়ার শূন্যতা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *