উর্বশী বিপাশার বিমুগ্ধ বৃষ্টি বানে নয় ,
আটপৌরে আস্নানে অগোছালো এসো
অনির্বাণ শাপলা সাঁতারে আমি অপেক্ষমান ।
ধুয়ে যাক পৃথিবীর যত প্রসাধনী
চকচকে ত্বক মূলে বৈদূর্যমনির মুখ নিভে বুজে থাক ।
আমি তোমার উদোম অন্ধকারের হাড়ে
কিলবিল অসুখের শুশ্রুত সঙ্গী হতে চাই ।
এই তো সময় , প্রেমের দৃষ্টিতুলির রূপটানে
অদ্বিতীয়ার অন্তিম সৌন্দর্য দেখার !
পরমা প্রেমিকা প্রতিমা তুমি ,
আমি তন্নিষ্ঠ প্রেমিক কী না প্রমাণিত হবার আগে
আমার সনির্বন্ধ মনের কর্ণিয়ায়
তোমার সুখে – শোকে তোমাকে সমান সুন্দর দেখার
তথাগত চোখ কী গজালো !
