Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মধ্যবর্তী শূন্যতার এক ঝলক পূর্ণতায় || Asim Das

মধ্যবর্তী শূন্যতার এক ঝলক পূর্ণতায় || Asim Das

পৃষ্ঠে পলকা শৈশবের পালক শরীর
অবিশ্রান্ত আহ্নিক -বার্ষিকের অভিজ্ঞ বরফে বয়ে
জীবন্ত জীবনকেও মৃত্যুর মতো ভারী মনে হয় ।

কবে কোন কালপুরুষের দৃষ্টি -দাঁড়ে বিদ্ধ কর্ণিয়া !
কিছুতেই খুঁতখুঁতে বৈঠায় মনমতো গন্তব্যে
পৌঁছোতে পারি না।

অবিচ্ছেদ্য এই পর্ণমোচী গ্রহের পর্যটকী পথে
আমার অতৃপ্ত ভিসার আয়ু ক্রমশ কমে কমে আসে ।

চাঁদ আর মঙ্গল নগরীর নাবিক হবার সাধ্য আমার কই !
পাতাল প্রবেশের প্রতিভা আগুনও
আমার সর্প -শীতল শীত শীত বাষ্পে নিভে যায় ।

পৃথিবীজ পরিশ্রমের প্রস্তর শোক ছেড়ে
কবে আর মধ্যবর্তী শূন্যতার এক ঝলক পূর্ণতায়
শব্দভেদী কবিতার অব্যর্থ সখ্যতা পাবো , লক্ষ্য -বাণ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *