Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সৃজ্যমান স্মৃতির কলমি-কৈশোরে || Asim Das

সৃজ্যমান স্মৃতির কলমি-কৈশোরে || Asim Das

এক সৃজ্যমান স্মৃতি -সেতুর ঘুর প্রান্তে এসে দাঁড়িয়েছি ।

প্রান্ত শব্দের বিশ বাঁও উত্তরে খিলখিল করে ভেসে উঠছে
আমার-ই কলমি – কৈশোরের দোল দোল গোলাপিয়া কুঁড়ি ।

সেই কুঁড়িদের হাসি নেড়ে বাসি বোধে বলি
— শোনো তোমরা ,
মনের মতন না-ফোটার ক্লান্তি কলে নাগরিক নিষাদ হয়েছি ।
তমসা’র তির বয়ে’ বয়ে’ সরযু’র শ্লোক হতে পারলাম কই !

অসমাপ্ত শ্লোকের শরীর থেকে আমার প্রতিটি শিরায়
বেজে উঠেছে টাপুর যৌবন -ছায়ার টুপুর দুপুর ।

দুপুরের ভাত ঘুম শুষে , শুরুর সৈকতে তখন
অনর্গল জীবনের জাতক জলপ্রপাত !

জলপ্রপাতের শেষহীন শিরিন শিশির- পথে
আমার-ই শেষ পরিচয়ের সন্ধানে
আমি নতুন নতুন স্মৃতির কর্নিয়ায় জন্মদৃষ্টি পাবো বলে
আগামী কবিতার তীর্থরথে আধোঘুম চোখে জেগেই রইলাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *