ইচ্ছের জন্ম -শাঁখে নেচে উদ্বাহু
নন্দ’র মা বুড়ি পায়ে যুবতী ঘুঙুর
অকাল আনন্দ -বীজে মৌসুমী বায়ু !
ইচ্ছের বীজ বেড়ে গোবর্ধন গিরি
আমার বৃষ্টি বোনে কিংবদন্তি ছাতা
ব্রজের রোমাঞ্চে ঝরি , বোস্টনে — ঝিরি ।
ইচ্ছে পোষার ইচ্ছেও ক্ষয়ে যায় রোজ
যা ছিলো শঙ্খচিলে আকাশের ডানা
শ্রম ঘামে গলে’ দম , করে মাটি- খোঁজ ।
ইচ্ছের মৃত্যু শোকে কবিতার কাঁচি
ক্যাঁচ ক্যাঁচ শব্দ ছেঁটে কবর – বৈরাগী
কবরে জাতক ঘাস , ফুল শ্বাসে বাঁচি…
