প্রথম যেদিন তোমায় এনেছিলাম ঘরে,
ভেবেছিলাম শুধুই তুমি আপন এ সংসারে।
তোমার মাঝে খুঁজেছিলাম সকল সুখের আলো,
বাসবে আমায় বিশ্বজুড়ে সবচেয়ে যে ভালো।
তারপর একদিন এলো যে ফুটফুটে এক প্রাণ,
বুকে জাগলো নতুন স্বপ্ন, জীবনের নতুন গান।
তার ছোট্ট মুখে তাকিয়ে দেখি ভবিষ্যতের রেখা,
আমার যত অসমাপ্ত স্বপ্ন ছিল আঁকা।
কিন্তু হঠাৎ কিসের ঝড়ে ভাঙলো ভালোবাসার বাঁধ,
তোমার সাথে বাড়তে লাগলো পাহাড় সমান রাত।
বনিবনা আর হলো না , হারিয়ে গেল সুর,
তুমি এখন অচিন পাখি, অনেক অনেক দূর।
ছেলেটাও আজ বড় হয়ে আমায় ভাবে পর,
শত্রু চোখে চেয়ে দেখে, ভাঙলো আমার ঘর।
তুমিও তো আজ আর নেই আমার, ছেলেও হলো পর,
একলা বসে ভাবছি আমি, শূন্য এ বাসর।
ভুল পথেতে পা বাড়িয়ে খেলাম কড়া হোঁচট,
নিয়তিরই দোরগোড়াতে পাই যে বড়ই চোট।
কপালে আজ হাতটি দিয়ে ভাবি ব্যাকুল মনে,
কী যে মহাভাবনা ছিল, ভুল করেছি কনে!
