ভালোবাসা অসহায় বলেই,
বেশি ভালো বাসলে মানুষ,
বোকাসোকা হয়ে যায়!
পাটভাঙা শাড়ির রঙে মনখারাপি-
দূরে থেকেও তোকে কাছে টানে,
ঘরের ভিতর ঘরে বসবাস করে।
ভালো বাসা মানে ভালো রাখা,
সুখ-দুঃখে পাশে থাকা,
হাত বাড়ালেই বন্ধু আছি পাশে।
বন্ধু বলে ডাকিস যদি,
নিয়মের বেড়াজালে বাঁধিস কেন মিছে!
বন্ধুত্বের সুঘ্রাণে ভালোলাগা টুকু,
থাক অন্তর ছুঁয়ে।
প্রেম- অপ্রেমে দোলাচলে জীবন নদী বয়ে চলে!
কুসুমের আবডালে ভালোবাসা ভালো থাকে।
আকাশছেঁচা জলে মেঘ ভাঙা বৃষ্টি তে,
অভিমান হয়ে ঝরি তোর হৃদয়ের উঠোন জুড়ে!
