প্রেম মানেই ত্যাগ, ত্যাগ মানেই প্রেম,
তোমার জন্য কিছু ত্যাগ করেছি,
বলা যতটা সহজ,
বাস্তব ততটা সহজ নয়।
ভালোবাসি মুখে সবাই বলে,
সারাটা জীবন বল কয়জন-
বাহুডোরে আগলে রাখতে পারে?
বারংবার প্রেমে অনেকেই পড়ে,
মানুষটির সকল দোষ গুণ আপন করে,
কয়জন বলো,সারাজীবন ভালোবাসতে পারে?
না বলা কথাদের চোখে জল জেনেও,
ভালোবাসার জন্য কে এমন কাঙালপনা করে?
রোজ নতুন ভোরের সূর্যোদয় দেখে?
তোমায় নতুন করে পাবে বলেই
চাতক ঠোঁটে অভিমানে ভাসে!
গাছের মতো সর্বশেষ টুকু দিয়ে,
ত্যাগ করতে পারো যদি,
জানবে সেই ভালোবাসা একদিন ঠিক সফল হবেই হবে।
নয়তো স্মৃতির সুতোর বাঁধনে,
আজীবন নদীর বুকে ভাসবে।।
