কার্তিক মাসে প্রতিপদের পর
ভাই দ্বিতীয়া তিথি,
দীর্ঘায়ু কামনায় ভাইয়ের কপালে
ফোঁটা দেওয়া রীতি।
নানান উপাচারে বোন
ভাইকে দেয় ফোঁটা ও আশিস,
রকমারি খাদ্য সাথে
মিষ্টি ভরা নানান ডিশ।
অনাড়ম্বর স্নেহ মাখা
এই রীতি প্রথা,
যুগ সাথে পরম্পরায়
প্রচল নীতি কথা।
বর্ষে বর্ষে ভাইফোঁটা
রীতি মেনে হয়,
ভাইবোনের প্রীতি বন্ধন
অটুট নিশ্চিত রয়।
