টুনটুনি এক দুপুর বেলা
বেগুন গাছের ফাঁকে,
নেচে নেচে ঘুরে ফিরে
মৃদু সুরে ডাকে।
খুকুমনি জানলা দিয়ে
দেখে মিষ্টি স্বরে,
বলে পাখি বেঁধোনা নীড়
হুলো আছে ঘরে।
দেখতে পেলে ঝাঁপিয়ে সে
ধরবে খপাৎ করে,
তোমার সাথে শাবকগুলো
যাবে তখন মরে।
টুনটুন বলে শাবক আমার
আছে উঁচু গাছে,
তোমার হুলোর সাধ্যি তো নেই
যাবে তাদের কাছে।
