কানটি খাড়া নাকটি লম্বা
হাট্টিমাটিম দাদা,
গোটা আষ্টেক ডিম দিয়েছে
মাঠে যেথায় কাদা।
ঢেকে দিল কাদা দিয়ে
ভয়ের থেকে বাঁচে,
ঠুকরে ভাঙবে আর হবে না
পালাই বলে হাঁচে।
খিক্ খিক্ হাসি হাসছে পাখি
ধনেশ আছে গাছে,
হাট্টিমাটিম দৌড়ে এল
সাঙ্গোরা সব কাছে।
পাহারা দাও উল্লু ধনেশ
দেখলে খারাপ কিছু,
হুটহুট করে ডাকবে জোরে
ছুটে নেবো পিছু।
