বুলডোজারের ভয়ংকর রূপ
অবগত আছে,
বেআইনি সব উড়িয়ে দেয়
প্রমাণ স্বরূপ কাজে।
ভাঙছে মন্দির ভাঙছে মসজিদ
ফাঁকা হচ্ছে রাস্তা,
দোকান বিল্ডিং বেআইনি যত
ওড়াবে আজ, আস্থা।
দুয়ারে আজ বুলডোজার ভাই
ঘাম ছুটেছে জানি,
রাস্তা জুড়ে ঝুপড়ি দোকান
ভাঙবে আজকে মানি।
কাঁটাতারের বেঁড়ার ফাঁকে
পঙ্গপালরা দেশে,
জবরদখল জমি দোকান
ছদ্মবেশী বেশে।
দেশের মাথা দিয়েছে সাথ
দোষটা কোথায় বলো,
ভোটের তরে পিলপিল মানুষ
বলছে ভারত চলো।
শক্ত হাতে দুর্নীতি সাফ
একটু কঠোর লাগে,
বুলডোজারের পড়ল দরকার
সবাই এখন ভাগে।
