ভোলা যায়না মর্মান্তিক সেই ঘটনার কথা!
পুলওয়ামায় চিরস্তব্ধ হয়ে যাওয়া প্রেমিকের
আদর ভালোবাসায় নিঃস্ব প্রিয়তমার ব্যথা।
গত দুহাজার ঊনিশের চৌদ্দই ফেব্রুয়ারি;
সারা বিশ্ব উত্তাল ভ্যালেন্টাইন ডে পালনে
ভাসে প্রেমের জোয়ারে ,ভাসে মহাসমারোহে।
পুলওয়ামার সৈন্য কনভয়ে অতর্কিত জঙ্গি আক্রমণ,
নিমেষে নিথর তরতাজা চল্লিশ সবুজ প্রাণ,
আধো ঘুম চোখে মর্মন্তুদ নিদারুণ খবরে
চমকে ওঠে ভারতবাসী প্রেমদিবস প্রাক্কালে।
দিনটি ছিল ভারত মাতার করুণ কালো দিবস, রাতের আঁধারে বর্গী আসে হানাদারের বেশ।
ছিনিয়ে নেয় চল্লিশ প্রেমিক প্রাণ ঝাঁপিয়ে অক্লেশ।
মুহূর্তে হল আকাশ বাতাস বারুদের গন্ধে ভারী,
এদিক ওদিক ছিটকে দেহ ছিন্ন ভিন্ন হ’ল গাড়ি।
চল্লিশ প্রাণের সতেজ দেহে মায়ের কোল খালি,
প্রিয়তমার সিঁথির সিঁদুরে অকাল প্রেমের বলি।
সহসা আর্তনাদের কাতর কন্ঠে স্বপ্নের সলিল সমাধি,
কফিনে বন্ধি বীর সেনা গৃহে ফেরে তেরঙ্গায় বাঁধি।
মধুচন্দ্রিমায় প্রেমিক যুগল ভূস্বর্গের রূপে মনোমুগ্ধ,
রক্তগোলাপে ছিটানো পাহাড়ে, রক্তের তাজা গন্ধ।
প্রতিক্ষণে স্মরণ করি, হে বীরশ্রেষ্ঠ বীরবাহাদুর,
শহীদ দিবসে জানাই শ্রদ্ধা অমর তুমি, থাক যতই দূর।
