Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বেঁচে থাকাটাই বোধহয় বাঁচা নয় || Nila Acharjee

বেঁচে থাকাটাই বোধহয় বাঁচা নয় || Nila Acharjee

বেঁচে থাকাটাই বোধহয় বাঁচা নয়,
আরো কিছু থাকে উহ্য।
বাঁচাটাকে যদি কাটাছেঁড়া করো
মিলবে কিছু কঠিন সত্য।

খোঁজ নিয়ে দেখো এঘরে ওঘরে,
ঘরে ঘরে নাও খোঁজ,
কতো যে বাঁচা ঘুমদেশে ঐ
মরে মরে বাঁচে রোজ।

ওই তো জীবন বেঁচেই আছে
ইন্তেকালের আড়ালে,
আদৌ জীবন আছে কি বেঁচে
ছদ্মনামের আবডালে?

চোখ থেকে ওই পর্দা সরাও
জীবন দেখো আতশ কাঁচে,
দেখো কতো জীবন্ত লাশ
তোমার আমার সামনে বাঁচে।

একথালা ভাত ধরলে সামনে
যাদের চোখে আগুন জ্বলে,
স্বচ্ছ চোখে দেখলে তাদের
চলতি ফিরতি লাশ বলে।

ওই যে ওই বেকার ছেলের
কলিজাটা দেখো তো খুলে।
ঠান্ডা রক্ত ধমনী শিরায়,
কে কেড়েছে প্রাণ ছিঁড়ে খুবলে??

ওই যে ওই ভালো মেয়েটি
পর্দা মুখে রাস্তায় হাঁটে রোজ।
বুকের বামপাশে হাত রেখে বলো
কে নিয়েছো তার মনের খোঁজ?

নাগপাশে যারা বন্দী আছে,
ইচ্ছে মারে গলা দেবে,
ঘুন ধরা এই সমাজের চোখে
তারাই শুধু বাহবা পাবে।

বেঁচে থাকাটাই বোধহয় বাঁচা নয়
আরো কিছু থাকে উহ্য।
খোলস ছেড়ে বেরিয়ে এলেই
মিলবে কিছু কঠিন সত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *