যে শিকল চোখে দেখা যায় না,
তার ভারই সবচেয়ে বেশি।
অবহেলার কঠিন প্রহারে ভেঙে গুঁড়ো হতে চেয়েও
এক অজানা মোহের টানে থমকে দাঁড়িয়ে থাকা।
তোমাকে ছেড়ে যাওয়ার হাজারো কারণ সাজানো রয়েছে টেবিলে,
উঠে দাঁড়িয়ে পা বাড়ানোর পথটাও স্পষ্ট;
তবুও প্রতি পদে এক অদৃশ্য পিছুটান,
এক বুক শূন্যতা বুকে চেপে ফিরিয়ে আনে আবার।
হয়তো ভুল পথের যাত্রী আমি,
হয়তো এই অপেক্ষার কোনো প্রাপ্তি নেই।
তবুও এক অদ্ভুত শান্ত সমর্পণে
তোমার দেওয়া ক্ষতের বুকেই লুকিয়ে রইলাম,
যতদিন না নীরবতা এসে আমাকে নিজের করে নেয়।
