মাতৃভাষা বাংলা মোর শ্রেষ্ঠ প্রিয় ভাষা
এ ভাষাতে বলে কথা শান্তি হৃদি মনে
রক্তক্ষয়ী যুদ্ধ আর দৃঢ় আন্দোলনে
মাতৃভাষা প্রাপ্ত হয়ে খুশি স্রোতে ভাসা।
ফেব্রুয়ারীর একুশে হয়ে কোণঠাসা
পাক সেনাদল হয় পরাজিত রণে
কত শহীদের প্রাণ বলিদান সনে
রাষ্ট্রভাষা বাংলা হলো পূর্ণ হলো আশা।
বাংলা ভাষা মাতৃভাষা মোদের গৌরব
শহীদেরা রক্ষা করে প্রাণ দিয়ে সব।
কত মা সন্তান হারা হয়েছিল হায়
তবু হাসি মুখে তাঁরা থেকেছে সেদিন
স্মরণীয় বরণীয় শহীদ সকল
বঙ্গবাসী ভোলেনি তো তাঁদের সে ঋণ।
