নীল জোছনার হাসির ছটায় দেখেছিলাম
অপূর্ব দন্তরুচি কৌমুদী তোমার।
পাগলপারা প্রেমের জোয়ারে ভাসিয়েছিলাম
জোছনা রাতের নীল খামেতে
এক অভিলাষী চিঠি তোমায়।
ভাঙাচোরা হৃদয়ে মনের আঙিনায়
ছুঁতে চেয়েছিলাম তোমার
স্ফুরিত অধরের অভিমানী হাসি ।
নীল হৃদয় চেয়েছিল
পাথরের বুকে এক রক্তগোলাপের মরুদ্যান।
কিন্তু হায় ! ঊষর ভূমিতে অভাবী প্রেম,
চারু বেদনায় করে আগ্নেয় শীলার সন্ধান।
পরাজিত প্রেম শোকগাঁথা নিয়ে আজ
শুধুই স্মৃতির জাবর কাটে ,
বন পোড়া হরিণীর মত ছুটে যেতে চায়
ছায়া ঘেরা শীতল দিঘির ঘাটে।
জোনাকি জোছনায় বিরহ যাতনায়
বাউল বাতাস,
আজও খোঁজে প্রেম
হৃদয়ের উপবনে।
