Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নীল চিঠি || Nivedita De

নীল চিঠি || Nivedita De

যদি কোনদিন যাই হারিয়ে আনমনে
অচেনা কোন নিরুদ্দেশের পথে,
আমার সাদা কালো পৃথিবীর বুকে।
তোমার ঠিকানা তাই রেখে দিলাম
মনের প্রযত্নে।
নীল খামে লিখবো চিঠি,
চিলেকোঠা ঘরের স্মৃতি।
যার আনাচে কানাচে আজও রয়ে গেছে,
সোহাগ জল রঙের জল ছবি!

পারবে কি নতুন করে পড়তে,
হলুদ পাতায় হিজিবিজি আঁচড়ে আঁচড় কাটা সেই দিনলিপি!!
জানি আসবে না আর ফিরে,
মোহনার দিকে সাগর নদীর মিলনের নানা রঙের দিনগুলি।
সেই চিলেকোঠা ঘর,
শিবরাত্রির রাত জাগা গল্পগুলো, ছড়িয়ে ছিটিয়ে আছে,
গুটি গুটি পায়ের জল চিহ্নের ছাপ রেখে।
শুকোতে দেওয়া আমের আচারে,
আর ঝালমুড়ির গন্ধে!

যেন গভীরে দাগ কেটে যাওয়া এক একটা অধ্যায়।
ঘুমহীন চোখে আঁধার রাতে নিয়ন আলোর নিচে,
আজও সেত আধ পাগলী প্রেমিকা করুণ স্বরে চিৎকার করে বলে,
“এ্যয়সা দিন নেহী রহেগা”…
জানি আসবে না ফিরে সেই ফেলে আসা সোনালী রঙের দিনগুলি।
রয়ে যাবে স্মৃতির সরণি তে অস্ফুট স্বরের কথাকলি।

হারিয়ে যাই যদি আনমনে, আরশি নগরে,
বসন্ত হয়ে আসো যদি শিমুল পলাশের রঙ নিয়ে,
তখন কী আমায় নেবে চিনে?
ফাল্গুনী পূর্ণিমার জ্যোৎস্না মাখা রাতে!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *