Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নতুন বছরের অঙ্গীকার || Swapna Dutta Chowdhury

নতুন বছরের অঙ্গীকার || Swapna Dutta Chowdhury

নতুন বছরের অঙ্গীকার হোক এই বলে
সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব আমরা।
ছোট্ট শিশুরা নির্ভয়ে যাবে স্কুলে
খেলার ছলে পড়বেনা মৃত্যুর কোলে ঢলে,
হবেনা মায়ের কোল খালি।

নতুন বছরের অঙ্গীকার হোক সবুজের সমাহারে
দূষণমুক্ত নির্মল পৃথিবীর শ্বাস,পৌছাক ঘরেঘরে ,
নতুন বছরের অঙ্গীকারে থাকি আমরা,
মৈত্রীর বন্ধনে সম্প্রীতির বাতাবরণে,
বন্ধ হোক যুদ্ধ যুদ্ধ হোলিখেলা সবাই থাকি সুখে ।

অকারণ বৈভব নয়, কল্যাণ হোক ব্রত আমাদের,
থাকি একতায় ভেদাভেদ ভুলে;
শান্তির বার্তা ভাসিয়ে দিয়ে সমীরণে।

নতুন বছর এসো তুমি সৌভাতৃত্বের কেতন উড়িয়ে
মুছিয়ে দিয়ে সব কালো মেঘের আড়াল ,
ছড়িয়ে দাও বিশ্বমানবতার গানে বেঁচে থাকার বীজমন্ত্র,
ভালোবাসার লহরে ভাসিয়ে দিয়ে ম্লান।

নতুন বছরের অঙ্গীকারে সমৃদ্ধ হোক চেতনা প্রসার
গড়ব আমরা হিংসা দ্বেষ মুক্ত শতাব্দীর ইতিহাস।
একটু সহানুভূতিশীল হয়ে আমরা বিশ্ববাসী
পাপের ঘরে শেকল তুলে মুক্তির সোপানে পা রাখি
ঘোচাতে পারি মানবের রূপে দানবের কালো শ্বাস ;
সহনশীলতায় মানবতাকে জড়িয়ে, রুখে দেব সন্ত্রাস ।
গোলা বারুদ বন্দুক, রকেট ফাইটার হয়েছে অনেক
চাইনা আর মারণ অস্ত্রের কেরামতি;
ছুঁড়ে ফেলে দিয়ে মহা সাগরের অতল তলে
এসো অমরত্বের চিরদীপ জ্বালিয়ে রাখি
সবাই আমরা ভালো থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *