Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ধরাশায়ী লজ্জার বৌদ্ধিক মজ্জা || Asim Das

ধরাশায়ী লজ্জার বৌদ্ধিক মজ্জা || Asim Das

অন্তরঙ্গে জলতরঙ্গের মতো ভালোবাসবার সময় কমে আসছে
এবং বুকের ভিতর হুলুক বুলুক বৃষ্টি ধারণের ক্ষমতাও ।
চাঁদ ফুল পাখিদের পদ্য ক্রমশ পিছু হটছে
জটিল ও যান্ত্রিক জীবন ছোবলে ।

ভয়ংকর শিরোনামের পিঠে আছড়ে পড়ছে
আরও আরও ভয়াবহ দৃশ্যের ঝাঁক ।
চলমান ঝরা ছায়াদের মতো খুঁজছি আমার পূর্ব অবস্থান ।
বিশুদ্ধ প্রেমের কবিতা লেখার ইচ্ছে
পিছিয়ে দিচ্ছে শেষহীন বহুরূপী যুদ্ধ জল্লাদ ।

ঝলমলে অনুভূতির হেরিটেজ আকাশ
মড়মড় ভেঙে পড়ার আগে ,
কোমরের হাড় সরে যাওয়া ধরাশায়ী পৃথিবীর খাঁজে
নিজেদের লজ্জাভেদী বৌদ্ধিক মজ্জা গুঁজে যাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *