বসন্তের ওই নকশি কাঁথা স্বপ্ন যে আজ বোনে
বাজিয়ে যে যায়
পাতার বাঁশি রঙ ঝরা ফাল্গুনে
আকাশটা আজ মেঘ সরিয়ে বলছে বারে বারে
বসন্তকে খুশির রঙে রাঙিয়ে দিতে পারে
জোৎস্না মাখা চাঁদখানি আজ সকল শাখে শাখে
সব শাখাতেই আগুন রংয়ের পলাশ ফুটে আছে
কৃষ্ণচূড়ার কুঁড়ি আজ সবার নজর কাড়ে
বসন্তকে খুশির রঙে রাঙিয়ে দিতে পারে
ফুলের কুঁড়ি ছন্দে নাচে কোকিল পাখির গানে
শিমুল ঢালে জমকালো রঙ সবার প্রাণে প্রাণে
প্রজাপতি ফুলের ওপর রঙিন পাখা মেলে
সবার মনে লাগলো যে দোল রঙিন সুরের তালে
রঙ মেখেছে বকুল, টগর গোলাপ ফুলের বন
আম মুকুল ও সেজেছে আজ
রাঙিয়ে যে তার মন
খুশির এ দোল সবার মনে রঙ মাখিয়ে ছাড়ে
বসন্তকে খুশির রঙে রাঙিয়ে দিতে পারে
