সহবাস মানে, নারীকে শুধুই উপভোগ করা নয়।
সহবাস মানে, বলপূর্বক দখল করাও নয়।
সহবাস মানে, একে অপরকে ভালো করে আরও বোঝা।
সহবাস মানে, একটা জীবন্ত শরীরে প্রাণ – স্পন্দন খোঁজা।
সহবাস মানে, শুধুমাত্র ক্ষণিকের উত্তেজনা নয়।
সহবাস মানে, অতৃপ্তিতে কোনরূপ ভর্ৎসনাও নয়।
সহবাস মানে, একে অপরের সত্তায় বিলীন হয়ে যাওয়া।
সহবাস মানে, দিনের শেষে নিজেকে খুঁজে পাওয়া।
সহবাস মানে, ইহা কোন নোংরা ভাষা নয়।
সহবাস মানে, প্রতিশ্রুতির কোন মিথ্যা আশাও নয়।
সহবাস মানে, প্রকৃতির মাঝে পুরুষের সম্পৃক্ত হয়ে যাওয়া।
সহবাস মানে, নিঃশর্তে নিজেকে হারাতে চাওয়া।
সহবাস মানে, কামের তাড়নায় লালসা মাখা চুম্বন নয়।
সহবাস মানে, অর্থের বোঝাপড়ায় চাহিদার আগুনও নয়।
সহবাস মানে, দুজনাতে মিলে হয়ে যাওয়া একজন।
সহবাস মানে, বিনিময়ে মেলা একে অপরের মন।
সহবাস মানে, বৈধতায় পাওয়া নিপীড়ন মোটেও নয়।
সহবাস মানে, কুপ্রস্তাবে ধীরে ধীরে অবক্ষয়ও নয়।
সহবাস মানে, শুদ্ধ অনুভূতির নিখুঁত অনুসরন।
সহবাস মানে, ভালোবাসা আর ভালোবাসা আমরণ।
