সারাদিন নাই বা কাছে থাকা,
পাশে থাকার অনুভবে বাঁচো,
জাগিয়ে রাখো সম্পর্কের মিঠাস।
জাবর কাটার মতো অনর্গল,
শুধুই চলতে থাকা কথাদের ভিড়
নিজের মনে,অজান্তে চলে অকপটে।
কত বেলা হলো খেয়াল রেখেছো?
উফ এখনো কেন টিফিন করো নি!
না একদম নয়,এই অবেলায় স্নানে
ঠান্ডা লাগলে আর রক্ষে নেই!
এইটুকু দায়িত্ববোধ যদি না থাকে
সম্পর্ক গুলো টিকবে কি ভাবে?
আজকাল কৃত্রিম,যান্ত্রিক জীবনে
সম্পর্কে আন্তরিকতার বড্ড অভাব!
কিসের তবে বড়াই বলো মনুষ্যত্বের?
