ডাকাতিয়া বাঁশি কে বাজায় –
তোমার অন্তর কাঁদে
কড়া নাড়ে শ্যাম ,তুমি জ্বলে যাও
তুমি কি পার’ না !
তুমি রক্তিম আগুনে
পুড়ে যাও ; পোড়াতে পার’ না ?
তুমি বিষাদ গঙ্গায় ডোব,
কেন তুমি ডোবাতে পার না !
সৃষ্টি সুধার উল্লাসে মুগ্ধ ক্রীড়া ভূমি
তবু বাউল বিহঙ্গিনি কেন হলে না …
তোমার আরক্ত শরীর ও মন
শুধু ধারনের ভার নিতে পারে
তাকে স্নেহ দিতে পারে
দিতে পারে নিজের গৌরব
সকলে কেবল নিতে চায়
দিতে পারে কয়জন ?
তুমি যদি ডাকাতিয়া বাঁশি হতে,
হতে তুমি বাঁশরির শ্যাম …
