— আজকে না হোক , তরশু পাবো ঠিকই
কালকে এবং পরশু বলে — কী সে ?
এবং কেন আমরা বাধার ব্রীজে !
— হাতের পাঁচে তোমরা জিরান শীষে ।
পাওয়ার আগে প্রস্তুতি আর দম
নেবার জন্য মাহেন্দ্র কাল চাই ,
বীজ বুনেছি অজানা এক ফলের
তার ভিতরে ষোলো আনার খাঁই !
একটা ভোরে ফুটবে নতুন পাতা
যা দেখিনি সারা জীবনভর ,
এই আশাকে জিইয়ে রেখে বুকে
আঁধির সঙ্গে ডুয়েলে শ্বাস -তোড় ।
আজকে না হোক , তরশু হবে সাফ-ই
বাঁচার জন্য এই রসদই কাফি ।
