গভীর দিঘির জলে,ও মেয়ে তুই কি জল -ছবি ?
তোর নেই মাছের শরীর, নস্ তুই মাছরাঙা পাখি
তবু, ভেসে ভেসে ডুবে মরিস যে তুই নিরবধি ।
নিবিড় সে ছোঁয়া দিস
নেভে বুকের আগুন
আগুনের জ্বালা তোর
সে শীতল ছায়া অবিরাম মায়া
জল ধরে রাখে জল-ছবি ছায়া-
জঙ্ঘা,স্তন,যৌন কেশর দাম
মুক্ত বেণী, খোলা স্বর্গ দ্বার –
জলে মুহ্যমান মুক্ত, নিবিড় কন্যা
সব স্মৃতি ধরে রাখে বুকের ভিতর
মেয়ে তুই কি জল ছবি,জলকন্যা !
জল শুধু জানে তোর সব ব্যথা সব কথা !
