দেয়াল জুড়ে হাতি ঘোড়া
রঙের বাহার কত,
হাসে সকল গুরুজনে
ছেলের কীর্তি শত।
খরগোশের যে বিশাল বপু
থপথপিয়ে হাঁটে,
হাতির মত দেখতে লাগে
যাচ্ছে দেখি ঘাটে।
কলস কাঁখে নববধূ
নূপুর পায়ে চলে,
পিছন থেকে জার্সি গরু
হাম্বা স্বরে বলে।
চলো মাতা ঘরে যাবো
সন্ধ্যা হয়ে এলো,
মাছি তাড়ায় লেজটি নেড়ে
ভীষণ বকা খেলো।
