Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ছায়াবৃষ্টি || Asim Das

ছায়াবৃষ্টি || Asim Das

আমার অভিমানের আয়ু কমে আসে ধীরে ধীরে
সময় আমার চিকিৎসক সাথী ,
অভিমানী ছায়ার বয়স কমাতে/ বাড়াতে পারে না সময়
যতই করুক ছায়ার সঙ্গে হাতাহাতি !

এভাবেই আমার দুঃখ-শোক-বিষাদ-বিরহ … ডুবে গিয়ে
একদিন সপ্তডিঙা মধুকরে আনন্দ আনে ,
অসুখী শোকের দুঃখ , দুঃখী ছায়ারা ভোলে না
শিরার শোনিতে ঢুকে মিশে যায় শেষ শ্বাস যানে ।

আঁতুড় শয্যা থেকে হাঁটি হাঁটি হাততালি ছেড়ে
যাপনের সব বাঁক ঘুরে আবারও শুরুর বালিশে !
শৈশব ছায়া । কৈশোর রোদে । যৌবনের মেঘ । প্রৌঢ় পাহাড়ে ।
অদ্ভুত রসায়নে অনির্বাণ ছায়াবৃষ্টি ঝরো ঝরো শ্রাবণ বাইশে !

যেহেতু ছায়ারা নির্বাচিত আজ কবিতা ভাবনায়
দৃশ্য নয় । স্মৃতি নয় । ছায়ার রাজত্বে শুধু ছায়ার জীবনী ।
যতই ঢাকি না কেন , দিনের আলোর পোশাকে রাতের কঙ্কাল
গন্ধমাদন ছায়ারা খোঁজে আমার ভিতর ভিতে বিশল্যকরণী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *