হেরে যাওয়া মানে স্মৃতি শব
বাঁচলেই সব সম্ভব ,
শুরুতেই নয় শেষ রব ।
আগে হোক পুরু পরিচয় !
আঁধারের স্রোতে আলো বয়
ছেঁকে নিতে জানলেই , জয় ।
জানতেই ক্ষয়ে যায় আয়ু
জয় নয় মৌসুমী বায়ু
বুনলেই বোধ উদ্বাহু !
বোধ বুঝি অমূল্য শ্লোক !
সুখ ধরা স্বপ্নিল জোঁক
না-পাওয়ার রোগ খোঁজা চোখ !
কোন পাওয়া পেলে খুশি প্রাণ ?
জানতেই জন্মের বান
শেষ সুখ অধরার গান ।
শেষ শোক কোথা , সঞ্জয় ?
–শেষ নেই , তাই বিস্ময়
অজানায় খোঁজই সঞ্চয় ।
